দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর চৌমুহনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল চলাকালে গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর জেলা আওয়ামী যুবলীগের সম্পাদক হিসেবে নাজমুল শিহাবের নামসংবলিত ব্যানারে এ মিছিল বের করা হয়। ব্যানারে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত ৮ দফা দাবির সমর্থনে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের কথা উল্লেখ ছিল।
মিছিলটি চৌমুহনী পূর্ব বাজার এলাকায় পৌঁছালে গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে অভিযুক্তরা সেখান থেকে সরে গেলে স্থানীয় লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
যে আই